সবই কপাল—পশ্চিমবঙ্গের কপাল।

কংগ্রেসের অত্যাচারের কথা শুনেছি—তখনও আমার জন্ম হয়নি।

সি.পি.এম.-এর অত্যাচার দেখে, মেখে বড় হয়েছি। কলেজে পড়ার সময় রাজ্যজুড়ে যে সন্ত্রাস চলেছে, তার অনেকটাই নিজের চোখে দেখেছি। মনে আছে বন্ধু।

তারপর এলো তৃণমূল—এক বুক ভরসা নিয়ে। ভেবেছিলাম, এবার হয়তো পরিবর্তন আসবে। কিন্তু সি.পি.এম. যেখানে শেষ করেছিল, তৃণমূল যেন ঠিক সেখান থেকেই শুরু করল। আজ তৃণমূল মানেই আমার কাছে লজ্জা।

আবার এক বুক আশা-ভরসা নিয়ে তাকিয়ে আছি বিজেপির দিকে।

জানেন তো, আমাদের সাধারণ মানুষের হাতে আসলে করার মতো খুব বেশি কিছু নেই। কাউকে না কাউকে তো ভরসা করতেই হবে। না হলে একদিন ককরাজে চেটে খেয়ে ফেলবে সব!

বিজেপি রাজ্যে আসার পর যা যা হয়েছে—আমার চোখে সবই ভালো হয়েছে। হ্যাঁ, সব। কিছু কিছু বিষয় অবশ্যই আমার মনের মতো নয়। কিন্তু তারপরও ভরসা রাখি—যা করছেন, হয়তো ভালোর জন্যই করছেন। ঈশ্বরের ওপরও সেই ভরসাটুকু রাখি।

তবে এটাও জানি—

“পিপীলিকার পাখা গজায় মরিবার তরে।”

শেষ পর্যন্ত সবটাই যেন পশ্চিমবঙ্গের কপাল।

কতবার মানুষ আশা করেছে, কতবার বিশ্বাস করেছে, আর কতবার সেই বিশ্বাস ভেঙেছে—তার হিসাব নেই।

তবুও মানুষ আশাবাদী হয়।

কারণ আশা ছাড়া বাঁচাও যায় না।